২৬ জুন সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। নিম্ন আদালতে বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজার প্রতিবাদ ও বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে দলটি এই কর্মসূচি ঘোষণা করেছে।আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।রায় ঘোষণার পর বিএনপির একাধিক নেতা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এ রায় পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক প্রতিহিংসাবশত।আজ নিম্ন আদালতে অর্থ পাচার মামলায় কোকোকে ছয় বছরের কারাদণ্ড ও ৩৮ কোটি টাকা জরিমানা করে রায় দেওয়া হয়েছে।কোকোর বিরুদ্ধে রায় ঘোষণার পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে। মিরপুরে মিছিল হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।