২৬ টাকা দরে চাল কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২৬ টাকা কেজি দরে তিন লাখ টন চাল কিনবে। আজ রোববার সচিবালয়ে খাদ্য পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। খাদ্যমন্ত্রী বলেন, ২৬ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্তের ফলে চালের দাম বাড়তে পারে। তিনি বলেন, সরকার উন্নত মানের চাল রপ্তানির চিন্তা করছে।এ বছর ১ কোটি ৩০ লাখ টন আমন ধান উত্পাদিত হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, চাষিদের খরচের তুলনায় বাজারে চালের দাম কম। প্রতি কেজি চাল উত্পাদনে ২৪ টাকা ২৩ পয়সা খরচ পড়ে। কিন্তু কোনো কোনো জায়গায় ২২ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে বলে জানান তিনি।