২৬ নভেম্বর গ ইউনিটের পরীক্ষায় মোবাইল ফোন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদের (গ ইউনিট) অধীনে প্রথম বর্ষ বিবিএ শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে।ভর্তি পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স রিসিভার সঙ্গে নিয়ে ঢুকতে পারবে না। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।