২৬ ফেব্রুয়ারি বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম মহানগর বাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটি এ ঘোষণা দেয়।বিশ্বকাপ ক্রিকেট চলাকালে বিএনপি ঢাকা ও চট্টগ্রামে কোনো কর্মসূচি দেবে না বলেও জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যয় বাড়িয়ে যেভাবে বিদ্যুৎ উত্পাদন করা হচ্ছে, তা বাতিল করে বিদ্যুত্ বিভাগের মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) অনুযায়ী বিদ্যুৎ উত্পাদন করতে হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সেখানে বলা হয়, বর্তমান সরকারের অর্থনৈতিক সমীক্ষা ২০০৯ থেকে বিষয়টি স্পষ্ট যে বিদ্যুৎ-সংকটের জন্য বিএনপি দায়ী নয়। দায়ী বিগত তত্ত্বাবধায়ক সরকার। আর বর্তমান সরকারও সে পথেই হাঁটছে। দলটি আশঙ্কা করছে, বিদ্যুতের দাম বাড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এবং জনগণের দুর্ভোগ আরও বাড়বে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ এবং সাবেক বিদ্যুত্ সচিব আ ন ম আকতার হোসেন।