২৬ বছর পর আবার একসঙ্গে কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক ‘হয়তো নয়তো’। এটি লিখেছেন শ্যামল ভাদুড়ি, যৌথভাবে পরিচালনা করেছেন চন্দা মাহজাবীন ও শ্যামল ভাদুড়ি। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন চন্দা মাহজাবীন। কথা হলো তাঁর সঙ্গে।কত দিন পর অভিনয় করছেন?তা প্রায় দুই বছর তো হবেই। শেষ কাজ করেছিলাম চয়নিকা চৌধুরীর কুসুমের স্বপ্ন নাটকে। আসলে নাটকে অভিনয়ের পাশাপাশি আমি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ি। যেহেতু তখন আমি ছিলাম একেবারেই নতুন, তাই ব্যবসাকেই বেশি গুরুত্ব দিতে হয়েছে। তবে অল্প দিনেই সবকিছু গুছিয়ে নিয়েছি। এরপর আবার নাটকের কাজ করছি। অভিনয়কে এতটাই ভালোবাসি যে, ওটা ছাড়া সম্ভব নয়।‘হয়তো নয়তো’ নাটকে আপনার সঙ্গে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি। আপনারা তো একসময় বিটিভিতে অনেক নাটকেই কাজ করেছিলেন।হ্যাঁ। তবে ১৯৮৪ সালে বিটিভিতে একটি সাপ্তাহিক নাটক দেখানো হয়েছিল, সময় এক অচীন পাখি। ওই নাটকে সুবর্ণা মুস্তাফা ও হুমায়ুন ফরীদির সঙ্গে আমিও অভিনয় করেছিলাম। ওই সময় নাটকটি খুব জনপ্রিয় হয়েছিল। ২৬ বছর পর হুমায়ুন ফরীদি ও আমি আবার নাটকে একসঙ্গে কাজ করেছি। এবার নাটকে মেকআপ করা নিয়ে কী ঘটেছিল?এটা ছিল খুব দুঃখজনক ঘটনা। যাঁকে রূপসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছিল, পারিবারিক কারণে তিনি আসতে পারেননি। পাঠিয়েছেন আরেকজনকে। তিনি আমার মেকআপে সময় নিলেন দুই ঘণ্টা। শেষে আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠি। হুমায়ুন ফরীদিও আমাকে দেখে চিনতে পারেননি। নতুন করে মেকআপ নেওয়ার জন্য আলাদা সময়ও ছিল না। শেষ পর্যন্ত সেটা মুছেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই। এটিএন বাংলায় ‘ঘরজামাই’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে। ওটা তো আপনিই পরিচালনা করছেন।এ ধারাবাহিকই আমি প্রথম পরিচালনা করি। ওখানে হাসির ব্যাপারটিকে গুরুত্ব দিচ্ছি। এখন আরেকটি ধারাবাহিক তৈরি করছি, আয়নাঘর। এ নাটকের গল্পটি একটু সিরিয়াস ধরনের। এটি সামনে এটিএন বাংলায় দেখানো হবে।আপনি পরিচালনা করছেন আবার অভিনয়ও করছেন। সমস্যা হয় না?খুবই সমস্যা হয়। এখন কিন্তু পরিচালনার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। এ কাজটা আমি খুব উপভোগ করছি। অভিনয়ের ব্যাপারে আর সে রকম ইচ্ছা নেই।