২৬ মার্চে গুগলের বিশেষ লোগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে তথ্য খোঁজার সবচেয়ে জনপ্রিয় ওয়েব পোর্টাল বা সার্চ ইঞ্জিন গুগলের লোগোতে আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ বিশেষ দিনে গুগলের লোগো পরিবর্তন করা হয়। একে বলা হয় ‘গুগল ডুডল’। বাংলাদেশের কোনো দিবসে বা বাংলাদেশবিষয়ক এই প্রথম ডুডল প্রকাশ করল গুগল। ২৬ মার্চ প্রথম প্রহরে গুগল সাইটে (www.google.com.bd) ডুডলটি দেখা যায়। এর ওপর মাউস ক্লিক করলে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৩’, শিরোনামটি দেখা যায়।