২৭ অক্টোবর ঈদুল আজহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে ২৭ অক্টোবর (১০ জিলহজ) শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ধর্মসচিব এ কথা জানান। চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।