২৭ জানুয়ারি উপনির্বাচন ও পৌর নির্বাচনে ইসির পর্যবেক্ষক থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জানুয়ারি অনুষ্ঠেয় হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনের উপনির্বাচন এবং পৌরসভা নির্বাচনে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ দেবে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।এর আগে ভোলা-৩ উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কমিশন নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল। এদের ‘নীরব পর্যবেক্ষক’ হিসেবে অভিহিত করা হয়েছিল। তবে নির্বাচনের পরিসর বড় হওয়ায় এবং জনবল-সংকটের কারণে কমিশন সদ্য শেষ হওয়ায় পৌরসভা নির্বাচনে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ করতে পারেনি।২৭ জানুয়ারি দুই আসনের উপনির্বাচনের পাশাপাশি ১৪টি পৌরসভাতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সাখাওয়াত হোসেন জানান, দুই আসনের নির্বাচনে কাল শুক্রবার থেকে সাত দিনের জন্য প্রতিটি ইউনিয়নে কমিশনের একজন করে নিজস্ব পর্যবেক্ষক থাকবেন। তাঁরা নির্বাচনী এলাকার যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা সম্পর্কে দ্রুত কমিশনকে তথ্য জানাবেন। তিনি আরও জানান, প্রতিটি পৌরসভাতেও কমিশনের দুই-তিনজন করে নিজস্ব পর্যবেক্ষক থাকবেন।