২৭ জুনের হরতাল সর্বাত্মকভাবে সফল করুন: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবাসীকে সর্বাত্মকভাবে ২৭ জুনের হরতালকে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি কয়েক ঘণ্টা কাজ বন্ধ রেখে এই জালেম সরকারকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানান। আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া এ ঘোষণা দেন। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরতে এ জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। খালেদা জিয়া আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চায়, কিন্তু এতে বাধা দিলে এর দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। খালেদা বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের পদত্যাগ বা মধ্যবর্তী নির্বাচন দাবি করছি না। আমরা সরকারকে আরও সময় দিতে চাই এবং দেখতে চাই।’খালেদা জিয়া লিখিত বক্তব্যে বলেন, হরতাল হচ্ছে সরকারের জন্য সর্তক বার্তা। হরতাল চলাকালে এবং পরবর্তীকালে দেশবাসীর প্রতি সরকারের কী আচরণ তার ওপর নির্ভর করছে বিএনপি ভবিষ্যতে কী কর্মসূচি দেবে।একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে সরকারকে তাদের ভুলগুলো শুধরে নিতে বলেন। কেননা, বাংলার জনগণ না চাইলে দেশি-বিদেশি কোনো শক্তিই আপনাদের ক্ষমতায় টেকাতে পারবে না।সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।