২৭ তম বিসিএস: বাদ পড়া আরও ৬৫২জনকে নিয়োগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট ২৭তম বিসিএসে দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় বাদপড়া ৬৫২ জনকে চূড়ান্ত ফলের ভিত্তিতে মেধা তালিকা অনুসারে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি আবুবকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।পৃথক চারটি রিটের বিপরীতে আদালত আজ এ নির্দেশ দেন।এর আগে গত বছরের ১১ নভেম্বর একই আদালত দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় বাদপড়া ১৯৭ জন পরীক্ষার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন।উল্লেখ্য, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএস পরীক্ষার প্রথমবারের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। পরে ওই বছরের ৩০ মে প্রথমবারের ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।