২৭ ফেব্রুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ফেব্রুয়ারি শনিবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির মহাপরিচালক মো. আবদুর রব হাওলাদার।ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রবিউল আউয়াল (১৪৩১ হিজরি) মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারি শনিবার ১২ রবিউল আউয়াল সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।