২৭ মার্চ চট্টগ্রামে বিএনপির সমাবেশ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মার্চ চট্টগ্রামে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না। আউটার স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি না পাওয়ায় ওই দিন সমাবেশটি হবে না। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল। তবে সমাবেশটি ২৯ মার্চ লালদীঘির ময়দানে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।গতকাল মঙ্গলবার এ বিষয়ে বিএনপির বৈঠক হয়। পরে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে এ কথা জানান।