২৭ মে তথ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার জন্য আগামী ২৭ মে বেলা ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সামনে সাংবাদিক, প্রেসশ্রমিক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত গণ-অনশনের পর এই কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।গণ-অনশনে বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও অষ্টম বেতন বোর্ড গঠনে তথ্যমন্ত্রীর নেতিবাচক ভূমিকার নিন্দা জানান। তাঁরা অবিলম্বে বেতন বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ছাড়াও কর্মসূচি থেকে ইলেকট্রনিক মিডিয়ার জন্য একটি পৃথক বেতন-কাঠামো ঘোষণার দাবি জানানো হয়।গণ-অনশন কর্মসূচিতে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমীন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, আবদুস শহীদ প্রমুখ।