২৭ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করবেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট ২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে। সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। আজ রোববার দল তিনটির পক্ষে পৃথক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান ও রুহুল কবির আহমেদ রিজভী।মির্জা ফখরুল উইকিলিকস সম্পর্কে বলেন, এদের খবর মজাদার চাটনির মতো। চমক আছে, ভিত্তি নেই। তিনি আরও বলেন, সমাবেশে চারদলীয় জোটের শরিক ও সমমনা দলের নেতা-কর্মীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএনপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের গড়া দলকেও আমন্ত্রণ জানানো হবে।মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম কর্মসূচি ঘোষণা করে বলেন, ২৭ সেপ্টেম্বর বেলা দুইটায় তাঁরা পল্টন ময়দানে সমাবেশ করবেন। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহাম্মদ উপস্থিত থাকবেন। বিএনপি ও জামায়াতের আলাদাভাবে কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ টি এম আজহার বলেন, ‘অপেক্ষা করুন। এক মঞ্চে যেহেতু ওঠছি, যৌথভাবে কর্মসূচি ঘোষণা দিতে সমস্যা হবে না। যে যার অবস্থান থেকে ঘোষণা দিচ্ছে।’লালবাগের কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী একই দিনে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।