২৮ অক্টোবর দিল্লি যাবেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহার পরদিন ২৮ অক্টোবর এক সপ্তাহের সফরে ভারত যাচ্ছেন বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিএনপির চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান এ কথা জানিয়েছেন।চলতি মেয়াদে বিরোধীদলীয় নেতা হিসেবে এটাই খালেদা জিয়ার প্রথম ভারত সফর। ভারত সরকারের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব। চীন সফর নিয়ে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। চীন সফর শেষে আজ দেশে ফেরেন খালেদা জিয়া।