২৮ টাকা কেজিতে চাল কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ টাকা কেজি দরে ১০ লাখ টন চাল কিনবে সরকার। বোরোতে সরকারি সংগ্রহ হিসেবে এই চাল কেনা হবে।চাল সংগ্রহ চলবে আগামী ৩ মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। চালকলের মালিকদের সঙ্গে চুক্তির মাধ্যমে নয় লাখ টন চাল এবং দেড় লাখ টন ধান কেনা হবে। উল্লেখ্য, দেড় লাখ টন ধান ভানলে এক লাখ টন চাল পাওয়া যায়।আজ সোমবার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত হয়।সভা শেষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, তা নিশ্চিত করতে এবং সরকারি গুদামে মজুদ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি গুদামে বর্তমানে ১০ লক্ষ টন চাল ও গম মজুদ রয়েছে।