২৮ মার্চ পর্যন্ত পটলকে গ্রেপ্তার না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় চারদলীয় জোটের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান ওরফে পটলকে ২৮ মার্চ পর্যন্ত গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার পটল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন। আদালত জানিয়েছেন, ২৮ মার্চ তাঁর আয়কর ফাঁকিসংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহ আজ বুধবার দুপুরে এ আদেশ দেন। উল্লেখ্য, ১ মার্চ ২৭ লাখ ৪৬ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকির অভিযোগে এনবিআরের উপকর কমিশনার মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ফজলুর রহমান ২০০৫-০৬ করবর্ষে একজন সাবেক প্রতিমন্ত্রী হয়েও প্রচলিত আইন ভঙ্গ করে আয়কর বিবরণীতে ২৭ লাখ ৪৬ লাখ টাকার প্রকৃত আয় গোপন করেছেন। এর ওপর প্রযোজ্য কর সাড়ে সাত লাখ টাকার আয়কর ফাঁকি দেন। এটা আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।