২৮তম বিসিএস: এ মাসেই ফল প্রকাশের দাবি প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসেই ২৮তম বিসিএসের ফলাফল প্রকাশ, প্রশাসন ও পুলিশ ক্যাডারে ৫০০ পদ করে সাধারণ ক্যাডারে এক হাজার ৫০০ পদ সৃষ্টি, নন-ক্যাডার নীতিমালা ২০১০-এর প্রজ্ঞাপন ২৮তম বিসিএস থেকে কার্যকর করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বিসিএস প্রার্থীরা।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বশিরউদ্দিন। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মো. আরাফাত, মেহেদী হাসানসহ শতাধিক প্রার্থী।২০০৮ সালের ২২ জানুয়ারি ২৮তম বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। ২০০৮ সালের নভেম্বরে প্রাথমিক বাছাই, ২০০৯ সালে লিখিত এবং বছর শেষে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এখনো এ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি। অথচ এরই মধ্যে ২৯ ও ৩০তম বিসিএসের প্রক্রিয়া চলছে।