২৮তম বিসিএসের ফল প্রকাশের দাবিতে পিএসসিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে আজ মঙ্গলবার সকালে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন করেছেন শতাধিক প্রার্থী। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন চলে। ২৮তম বিসিএসের দায়িত্বপ্রাপ্ত সদস্য দ্রুত ফল প্রকাশের আশ্বাস দিলে তাঁরা মানববন্ধন কর্মসূচি স্থগিত করেন। শিক্ষার্থীরা জানান, আড়াই বছর ধরে ২৮তম বিসিএসের প্রক্রিয়া চলছে। ছয় মাস আগে মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু এখনো চূড়ান্ত ফল প্রকাশ হচ্ছে না। কবে হবে, সে ব্যাপারেও পিএসসি থেকে কিছু বলা হচ্ছে না। তাই তাঁরা মানববন্ধন শুরু করেন। পরে ২৮তম বিসিএসের দায়িত্বপ্রাপ্ত সদস্য এহসান শামীম এসে তাঁদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন। এর ভিত্তিতে তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।প্রসঙ্গত, ২০০৮ সালের ২২ জানুয়ারি ২৮তম বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি করে পিএসসি। ২০০৮ সালের নভেম্বরে প্রাথমিক বাছাই, ২০০৯ সালে লিখিত এবং বছরের শেষে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এখনো ওই পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি। এরই মধ্যে ২৯তম ও ৩০তম বিসিএসের প্রক্রিয়া চলছে।