২৮৫ অভিযোগ থেকে খালাস পেলেন গুয়ানতানামোর বন্দী গাইলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়ানতানামো বে বন্দিশিবিরের বন্দী আহমেদ খালিফান গাইলানি (৩৬) ২৮৫টি অভিযোগ থেকে খালাস পেয়েছেন। নিউইয়র্কের কেন্দ্রীয় ফৌজদারি আদালত আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।তানজানিয়ার নাগরিক আহমেদ খালিফান গাইলানির বিরুদ্ধে ১৯৯৮ সালে তানজানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে আল-কায়েদার গাড়িবোমা হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার ২৮৬টি অভিযোগ আনা হয়। ওই হামলায় ২২৪ জন নিহত হন।গুয়ানতানামো বে বন্দিশিবিরে আটক আসামিদের মধ্যে আহমেদ খালিফান গাইলানিই প্রথম ব্যক্তি, যাঁকে যুক্তরাষ্ট্রের কোনো ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করা হলো।তবে বিস্ফোরণ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের সম্পত্তি নষ্ট বা ধ্বংস করার ষড়যন্ত্রের মামলায় আদালত গাইলানিকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। বিবিসি ও রয়টার্স।