২৯ টাকায় চাল কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার থেকে অভ্যন্তরীণভাবে চাল সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। এবার কেজি প্রতি ২৯ টাকা দরে ৬ লাখ মেট্রিক টন চাল কেনা হবে। আর এই সংগ্রহ কাজ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।আজ বৃহস্পতিবার খাদ্য সচিব বরুণ দেব মিত্র খাদ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। গতকাল বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় কৃষকের কাছ থেকে সরকারিভাবে চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।