২৯ নভেম্বর আ.লীগ, ২ ডিসেম্বর বিএনপির সঙ্গে ইসির সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের জন্য সময়সূচি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার এই সূচি জানিয়ে দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, ২৬ নভেম্বর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, কৃষক-শ্রমিক জনতা লীগ, খেলাফত মজলিস, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট ও গণফোরামের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর ২৮ নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে সংলাপ হবে। ২৯ নভেম্বর সংলাপে বসবে প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি। শেষ দিন ২ ডিসেম্বর সংলাপ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বিকল্পধারা বাংলাদেশ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সঙ্গে। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সম্মেলনকক্ষে প্রতিদিন বেলা ১১টায় সংলাপ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট তিনজনকে সংলাপে অংশ নিতে বলা হয়েছে।