২৯ নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শিডিউল ঠিক রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ আকাশপথের (রুট) সব ফ্লাইট স্থগিত করেছে। নাম না প্রকাশের শর্তে আজ বুধবার ডেইলি স্টারকে ফ্লাইট নিয়ন্ত্রণ এক কর্মকর্তা বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইটের স্থগিতাদেশ কার্যকর রয়েছে।অভ্যন্তরীণ রুটে চারটি গন্তব্যে মাত্র দুটি বিমান চলাচল করে। এই দুটি বিমানও এখন আন্তর্জাতিক রুটে চলাচল করবে। তবে অভ্যন্তরীণ রুটে বেসরকারি এয়ারলাইনসের বিমান চলাচল স্বাভাবিক থাকবে।বিমানের ফ্লাইটসূচি বিপর্যয়ের কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আটটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।বর্তমানে বিমানবহরে নিয়মিত ফ্লাইট পরিচালনার জন্য আছে মাত্র চারটি উড়োজাহাজ। এর মধ্যে একটি এয়ারবাস, একটি ডিসি-১০ ও দুটি ছোট আকারের বোয়িং-৭৩৭। এ চারটি উড়োজাহাজ দিয়ে বিমানের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট ঠিক রাখা সম্ভব হচ্ছে না। এ সময়ে বহরের বড় আকারের চারটি উড়োজাহাজ (দুটি বোয়িং-৭৭৭ ও দুটি ডিসি-১০) ব্যবহার করা হচ্ছে হজ ফ্লাইট পরিচালনায়। এ কারণে চলতি মাসের মাঝামাঝি থেকে দিলি্ল, করাচি, হংকং, মিলান ও মানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধ এবং ১৩টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তার পরও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এদিকে গত শুক্রবার শুরু হওয়া ফ্লাইটসূচি বিপর্যয় অব্যাহত থাকায় বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ চলছে।