২৯ নেতার বিরুদ্ধে শুনানি ২৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের গ্রহণযোগত্যার শুনানির তারিখ ২৬ আগস্ট ধার্য করা হয়েছে।আজ বৃহস্পতিবার জামিনে মুক্ত এসব আসামির উপস্থিতিতে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই তারিখ ধার্য করেন।বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই দিনই শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হীরেন্দ্রনাথ প্রামাণিক এ মামলা করেন।মামলা করার এক মাসের মাথায় ৩১ মে পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখার পরিদর্শক তপন চন্দ্র সাহা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মামলার বিচার নিষ্পত্তির জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠান। মহানগর দায়রা জজ আদালত অভিযোগপত্রের গ্রহণ যোগ্যতার শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন: মহানগর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন-উন-নবী খান, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী ওরফে সপু, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বনির্ভর সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. খোন্দকার মোশাররফ হোসেন, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া (এমপি), শাম্মী আক্তার শিফা (এমপি), বেগম রেহানা আক্তার রানু (এমপি), নিলুফার চৌধুরী মনি (এমপি), বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান (এমপি), এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (এমপি), বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আ. মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, যুবদলের সহদপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম বাদরু, রেহানা আক্তার ডলি, মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ওরফে বাদল। গত ২৯ এপ্রিল ২৮ জনকে আসামি করে মামলা করা হয়। এঁদের মধ্যে তোফাজ্জল হোসেন ভূঁইয়াকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।