২৯ মার্চ থেকে ছয়টি বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, খালেদা জিয়া ২৯ মার্চ থেকে ছয়টি বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ শুরু করবেন। ২৯ মার্চ চট্টগ্রাম থেকে এ সমাবেশ শুরু হবে। এ সমাবেশগুলোর পরই ঢাকায় মহাসমাবেশ করে আন্দোলনের ডাক দেওয়া হবে।আজ শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা উদ্বোধন করার সময় তিনি এ কথা জানান।দেলোয়ার হোসেন আরও বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিসমর্থিত প্যানেলের জয়লাভই প্রমাণ করে সরকারের পতন শুরু হয়েছে।