২৯ মার্চ সারা দেশে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ মার্চ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সরকারকে আগামী ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন খালেদা জিয়া। অন্যথায় ১১ জুন তিনি রাজধানীতে আবারও জনসভা করার ঘোষণা দেন। আর এই জনসভা থেকে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।