২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৬ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়ার ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জওয়ানের মধ্যে ৪৬ জনকে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। একজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। খাগড়াছড়ির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এর বিচারক কর্নেল মো. জাহেদুর রহমান আজ বৃহস্পতিবার এ রায় দেন।রায়ে তিনজনকে সর্বোচ্চ সাত বছরে করে এবং সর্বনিম্ন চারজনকে চার মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত সকাল ১০টা ৫০ মিনিটে বসে শেষ হয় বেলা সোয়া ১১টায়। উল্লেখ্য, এই জওয়ানদের বিরুদ্ধে গত বছরের ২৪ অক্টোবর বিচারকাজ শুরু হয়। আদালতের নয় কার্যদিবসে আজ এই রায় ঘোষণা করা হয়।