২৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ২৯তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষা ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত তারিখে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়।ওই দিন ২৯তম বিসিএসের জেনারেল ক্যাডারের ১২৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার তারিখ পরিবর্তিত হলেও পূর্বনির্ধারিত সময় এবং স্থানেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রার্থীদের নামে নতুন করে কোনো সাক্ষাৎকারপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদের নামে ইস্যু করা সাক্ষাৎকারপত্রসহ মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারপত্রের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।