৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। জানা গেছে, ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। আর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাংলাদেশ টেলিভিশন পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এরই মধ্যে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০’ বিজয়ীদের নাম সরকারিভাবে চূড়ান্ত করা হয়েছে। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এফডিসি বিল উত্থাপন করেছিলেন। এবার ওই তারিখেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন জানান, দু-এক দিনের মধ্যেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০’ অনুষ্ঠানের উপস্থাপক চূড়ান্ত করা হবে। পুরস্কার দেওয়ার পাশাপাশি থাকবে চলচ্চিত্রশিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা।