৩ এপ্রিল ট্রান্স-এশিয়ান রেলওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।মিয়ানমার হয়ে ট্রান্স-এশিয়ান রেলওয়ের সঙ্গে বাংলাদেশের সংযুক্তি এবং পর্যটন নগরী কক্সবাজারকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।প্রধানমন্ত্রী সকালে কক্সবাজারের ঝিলংজায় (ওই স্থানে কক্সবাজার রেল স্টেশন নির্মিত হবে) রেললাইন নির্মাণ কাজের ভিত্তি ফলক স্থাপন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী বিমানবাহিনী ঘাঁটি উদ্বোধন, কক্সবাজার মেডিকেল কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাবমেরিন কেবল স্টেশনের আপগ্রেড কার্যক্রম উদ্বোধন করবেন। ওইদিন বিকেলে তাঁর কক্সবাজারে জেলা পার্ক ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।-বাসস।