৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন গোলাম আযম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম আজ শনিবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। ছোট বোনের জানাজায় অংশ নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে প্যারোলে মুক্তি দেন।গোলাম আযমের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয় গোলাম আযমকে। গোলাম আযমের ছোট বোন জান্নাত আরা (৭০) সকালে মগবাজারের বাড়িতে মারা যান। ছোট বোনের জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গোলাম আযমের প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।