৩ জুন বাজেট অধিবেশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৩ জুন নবম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। এটি হবে বর্তমান সরকারের শেষ বাজেট। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই অষ্টাদশ অধিবেশনে সভাপতিত্ব করবেন।সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ এই অধিবেশন ডেকেছেন। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় এ সংসদ অধিবেশন বসবে।৬ জুন জাতীয় সংসদে মহাজোট সরকারের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বাজেটের আকার দুই লাখ ২২ হাজার কোটি টাকা হবে বলে জানা গেছে।প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্য দিয়ে গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়।