প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি। আজ শুক্রবার রাতে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহম্মদ প্রথম আলোকে বলেন, ‘৩ জুলাই ঢাকায় হরতাল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরোধিতা করে এই হরতাল ডেকেছি আমরা।’কমিটির ঢাকা মহানগরের সমন্বয়ক খান আসাদুজ্জামান জানান, ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল পালন করা হবে। একই দিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চলবে।