৩ জুলাই ঢাকায় ইসলামী আন্দোলনের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন করে আগামী ৩ জুলাই রাজধানী ঢাকায় পূর্ণদিবস হরতাল পালনের কর্মসূচি দিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব ইউনুছ আহম্মেদ।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউনুছ আহম্মেদ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন করার তাত্ক্ষণিক প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি দিয়েছেন।এর আগে গত বুধবার দলটি আগামী ১০ জুলাই সারা দেশে হরতাল দিয়েছিল। আজ বিকেলে ধর্মভিত্তিক ১২টি দল আগামী ১০ জুলাই সকাল ছয়টা থেকে ১১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত টানা ৩০ ঘণ্টা হরতালের ঘোষণা দেয়। ওই দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশও রয়েছে।দলটি আগামী ৩ জুলাই ও ১০ জুলাই এককভাবে হরতালের কর্মসূচি দিয়েছে। আর ১০ জুলাই সকাল ছয়টা থেকে টানা ৩০ ঘণ্টা অন্যান্য ধর্মভিত্তিক দলের সঙ্গে তারাও হরতাল পালন করবে।সংবাদ সম্মেলনে দলের সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।