৩ ডিসেম্বর ১৯৭১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের নয় মাসের রক্তাক্ত ইতিহাসে এক মোড়-ঘোরানো তারিখ ৩ ডিসেম্বর। প্রত্যক্ষ লড়াইয়ের পরিণতি নির্ধারক দিন। সেদিন পাকিস্তান ভারতীয় বিমানঘাঁটিগুলোতে বোমাবর্ষণ ও পশ্চিম সীমান্তের বিভিন্ন স্থানে আর্টিলারি গোলা নিক্ষেপ শুরু করলে ভারত ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়ে যায়। সেই সঙ্গে সূচিত হয় পূর্ব রণাঙ্গনে বাংলাদেশ-ভারত মিলিত বাহিনীর যুদ্ধ-তৎপরতার চূড়ান্ত অধ্যায়।