৩ নম্বর সংকেত নামিয়ে ফেলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলা এবং কক্সবাজারের ওপর জারি করা তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, গভীর নিম্নচাপটি গতকাল শুক্রবার রাতে ওডিশা অতিক্রম করেছে। এখন আর উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই। তাই সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।এর আগে আজ শনিবার দুপুর পর্যন্ত তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছিল।