৩ মামলায় মাহমুদুর রহমানের জামিন আবেদন, শুনানি ২৩ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক তিন মামলায় আজ মঙ্গলবার জামিনের আবেদন করেছেন সম্প্রতি বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। মহানগর দায়রা জজ আদালতে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। এই আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন ২৩ জুন শুনানির দিন ধার্য করেন। মাহমুদুর রহমান আজ তাঁর বিরুদ্ধে তেজগাঁও থানা, উত্তরা থানা ও বিমানবন্দর থানায় দায়ের করা তিনটি মামলায় জামিন চান। গতকাল তিনি কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন করলে আদালত ২০ জুন শুনানির দিন ধার্য করেন।