৩ মার্চ বিমাসংক্রান্ত দুটি আইন জাতীয় সংসদে উত্থাপিত হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ৩ মার্চ বিমাসংক্রান্ত দুটি আইন জাতীয় সংসদে উত্থাপন করা হবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যরা আজ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী আরও বলেন, গত তত্ত্বাবধায়ক সরকার বিমা অধ্যাদেশ ও বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ নামে দুটি অধ্যাদেশ পাস করেছিল। বর্তমান সরকার ওই দুটি অধ্যাদেশ বাতিল করে বিমা আইন ও বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন নামে দুটি আইন খসড়া করেছে। আইন দুটি বিল আকারে ৩ মার্চ সংসদে উত্থাপন করা হবে।