৩০ অক্টোবর তিনটি ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ অক্টোবর বিকেল তিনটায় বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার তিনটি ইনডোর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন।প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্টেডিয়ামসংলগ্ন উডেন ফ্লোর, হ্যান্ডবল ও মোহাম্মদ আলী বক্সিং ইনডোর স্টেডিয়ামের নামফলক উন্মোচনের পর পল্টন ময়দানে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সমাবেশে বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।উল্লেখ্য, এই তিনটি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত গত সাউথ এশিয়ান গেমসের জন্য তৈরি করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।এর মধ্যে গত ১০ জানুয়ারী নয় কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১২০০ আসনের উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করা হয়েছে। এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর এক কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে হ্যান্ডবল স্টেডিয়াম ও ২০০৯ সালের ২৭ ডিসেম্বর এক হাজার আসনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামটি তিন কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।—বাসস।