প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-৩ আসনে উপনির্বাচন উপলক্ষে বিএনপি ওই নির্বাচনী এলাকায় তার ৩০ জন কেন্দ্রীয় নেতা থাকার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। আজ বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান।একই সঙ্গে তাঁরা স্থানীয় পর্যবেক্ষকেরা যাতে ভোটকেন্দ্রের ভেতরে আসতে না পারে এবং প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের কাছে যাতে ছবিযুক্ত একই ভোটার তালিকা থাকে তা নিশ্চিত করার দাবি জানান।