৩০ জুন পবিত্র শবে মিরাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ জুন বৃহস্পতিবার পবিত্র শবে মিরাজ পালিত হবে। আজ শুক্রবার দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে কাল শনিবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আজ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি