৩০ ডিসেম্বর নকিয়ার কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ ডিসেম্বর বিকেলে আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘নকিয়া ডুয়েল সিম প্রেজেন্ট লিজেন্ডস রি-মেইড কনসার্ট’। এতে গান করবে এলআরবি, সোলস, মাইলস ও অর্থহীন।এই আয়োজন নিয়ে দেশ টিভিতে আজ থেকে প্রচারিত হবে চার পর্বের টকশো ‘নকিয়া লিজেন্ডস রি-মেইড আনপ্লাগড’। অনুষ্ঠানগুলো প্রচারিত হবে ২০ (অর্থহীন), ২২ (এলআরবি), ২৭ (মাইলস) ও ২৯ ডিসেম্বর (সোলস) রাত সাড়ে ১০টায়। অনুষ্ঠানে প্রতিটি ব্যান্ডের সঙ্গে কথোপকথনে থাকছে কনসার্টটি নিয়ে তাদের প্রস্তুতির কথা। থাকছে তাদের জনপ্রিয় কিছু গানের রি-মেইড ভার্সন। অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেছেন আলিফ আলাউদ্দিন। প্রযোজক সুমন সাহা।