৩০ নভেম্বরের মধ্যে ২৫০ পৌরসভায় নির্বাচন: সৈয়দ আশরাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মেয়াদ উত্তীর্ণ সব পৌরসভার নির্বাচন আগামী ৩০ নভেম্বরের মধ্যে করা হবে। এ জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রায় সব ইউনিয়ন পরিষদের মেয়াদ ২০০৮ সালে শেষ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ এসব ইউনিয়নে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।এর আগে দুই দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার বিকেল সোয়া চারটায় আবার শুরু হয়। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তরপর্ব শুরু হয়। আজও বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেয়নি।