৩০ বছর পর জানলেন, তিনি নির্দোষ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজন ছিল একটা ডিএনএ টেস্টের। সেটা করা যেত ৩০ বছর আগেও। তাহলে হয়তো জীবনের ৩০টি বছর কারাগারের অন্ধকারে কাটাতে হতো না। জীবন থেকে হারিয়ে যেত না ওই সময়গুলো। কিন্তু সেই ডিএনএ টেস্টটি করা হয়নি। এর আগেই ৭৫ বছরের কারাদণ্ড হয় কর্নিলিয়াস দুপরির।অপরাধ ছিল গুরুতর। বিধ্বংসী অস্ত্র নিয়ে ডাকাতি। তাই তাঁর এ শাস্তি। ১৯৭৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নীরবে কারাগারে শাস্তি ভোগ করেন কর্নিলিয়াস। ৩০ বছর পরে টনক নড়ে কর্তৃপক্ষের। দরকার পড়ে ডিএনএ টেস্টের। আর তাতেই দেখা যায়, কর্নিলিয়াস পুরোপুরি নির্দোষ। ওই ডাকাতির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতাই ছিল না। অবশেষে প্যারোলে মুক্তি পান তিনি। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। বিবিসি।