৩০ মার্চ স্থানীয় সরকার বিভাগের সব অফিস খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ মার্চ শনিবার সব সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ স্থানীয় সরকার বিভাগের সব অফিস খোলা থাকবে। জনস্বার্থে এবং জনগণকে সেবা দেওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের প্রশাসন শাখা থেকে এ আদেশ জারি করা হয়েছে।ওই দিন সরকারি ছুটি হলেও সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস খোলা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।