৩০ মে ছুটি ঘোষণার দাবিতে বিএনপি সাংসদদের মানববন্ধন
বিএনপির সাংসদেরা দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু দিবস ৩০ মে সরকারি ছুটি ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে। আজ শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে তাঁরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তরা তাঁদের দাবির সপক্ষে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা দেশে-বিদেশে স্বীকৃত। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ছিলেন। মানববন্ধনে মওদুদ আহমদ, জয়নুল আবদিন ফারুক, জাফরুল ইসলাম চৌধুরী, বরকতউল্লাহ বুলু, নজরুল ইসলাম মঞ্জু, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, জয়নুল আবেদীন, মোজাহার আলী প্রধান, মোস্তফা আলী, মেজবাহউদ্দিন ফরহাদ, গোলাম মোস্তফা, নাজিমুদ্দীন আহমেদ, রুমানা মাহমুদ, হাসিনা আহমেদ, নীলুফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তত্কালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন। ইউএনবি।