প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের অভিযোগে খাগড়াছড়ির ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জন জওয়ানের বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ উত্থাপন করা হয়। সকাল নয়টার দিকে খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ বিচারকাজ শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।আজ আদালতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জাহিদুর রহমান।আজ সব আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে প্রসিকিউটর লে. কর্নেল জাকির হোসেন তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। পরে আদালত আগামী বছরের ১৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।