৩০তম বিসিএস পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম বিসিএস পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে আগামী ১৪ মার্চ বোরবার থেকে। ফরম কেনা ও জমাদানের সর্বশেষ তারিখ ২০ এপ্রিল। এবার দুই হাজার ৫৭২টি পদের বিপরীতে পরীক্ষা হবে।পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন আজ বুধবার প্রথম আলোকে জানান, মোট পদের মধ্যে সাধারণ ক্যাডার ৮৩১টি। প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার এক হাজার ৬৮৫টি। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ কলেজের শূন্য ৫৬টি পদও রয়েছে। সাধারণ ক্যাডারগুলোর মধ্যে বিসিএস প্রশাসনে ৩০০, পররাষ্ট্রে ১৫, পুলিশে ২০০, অডিটে ৪৩, শুল্কে ১০৬, সমবায়ে ৮, খাদ্যে ১০, পরিবার পরিকল্পনায় ২০, ডাকে ৬, রেলওয়েতে ৫, করে ৩৫, বাণিজ্যে ২, অর্থনীতিতে ১৪ ও তথ্যে ২১টি পদ রয়েছে।