৩০তম বিসিএস: ১১ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের ১১ জানুয়ারি থেকে ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ হাজার ৪৭০ জন প্রার্থী এতে অংশ নেবেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) আজ রোববার এ তথ্য জানিয়েছে। চলতি বছরের ৯ মার্চ ৩০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে এক হাজার ৬৮৫টি ও বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। চলতি বছরের ৩০ জুলাই দেশের ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ১৯ অক্টোবর প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৪৭০ জন।