৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৪৭০ জন। ১০ জনের ফল স্থগিত রাখা হয়েছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) তথ্য কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে এই তথ্য জানান। চলতি বছরের ৯ মার্চ ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে এক হাজার ৬৮৫টি ও বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ৩০ জুলাই এই পরীক্ষা হয়।ফলাফল দেখতে এখানে ক্লিক করুন